ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ইয়াফেস ওসমানের স্ত্রীর মৃত্যু, শোক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের সহধর্মিনী বুলাহ্ আহম্মেদ আর নেই (ইন্না…রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


রোববার ভোরে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুলাহ্ আহম্মেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।



 







































































































































সূত্র : যুগান্তর

ads
ads
ads

Our Facebook Page

↑